ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নোয়াখালীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মেলা উদ্বোধন

রাশেদুল ইসলাম-নোয়াখালী:
  • আপডেট সময় : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬৭ বার পঠিত

সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই প্রতিপাদ্যে সুবর্ণচর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্য দিয়ে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর)বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার নুরুনবীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান,সুবর্ণচর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবুল মোবারক, চরজব্বার থানার অফিসার ইনচার্জ(তদন্ত) জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় ৮টি ইউনিয়ন পরিষদের স্টল,ইউডিসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টল,সুবর্ণব্লাড ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,স্কুল শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,শিশুদের মাঝে খেলাধুলার আয়োজন ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

ট্যাগস :

নোয়াখালীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মেলা উদ্বোধন

আপডেট সময় : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩