বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৬ বার পঠিত

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৩-২৫) গত শুক্রবার শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে মোট ২৭ জন প্রার্থী ১৩ টি পদের জন্য নির্বাচিত করেন।এতে ৫৫৯ জন ভোটারের মধ্যে ৫০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।রাত ১২ টার দিকে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
নির্বাচন চলাকালে কোনরকম অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি ।
এতে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন শহীদ হোসেন মোল্লা,নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাফর আহমেদ খান,এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন।
নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছেন সভাপতি অসীম কুমার সূত্রধর, কার্যকরী সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি আহাদুল ইসলাম,ও মামুন উর রশিদ,সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন,যুগ্ম সম্পাদক মোঃ সিদ্দিক শেখ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার বিশ্বাস,প্রচার সম্পাদক মোঃ লিটন,কোষাধক্ষ্য মুস্তাফিজুর রহমান (সুমন,)দপ্তর সম্পাদক জিয়ারত মোল্লা, কার্যকরী সদস্য মোঃ আছাদ কাজী,সাগর মুন্সী ও হুমায়ুন খান ।


















