ঝিনাইগাতীতে দুই পুকুরে ভাসছিলো দুই শিশুর লাশ
- আপডেট সময় : ১১:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৩৮৭ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে একই দিনে পৃথক দুটি পুকুরে দুই শিশুর লাশ ভাসছিলো। পরে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন, এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।
নিহতদের পরিবার ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, ১৪ সেপ্টম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শিশু ছানোয়ারকে খাওয়া দাওয়া করিয়ে তার মা বাড়ীর পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছানোয়ারকে কাছাকাছি কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে স্বজনরা। পরবর্তীতে বিকেল ৫টার দিকে বাড়ীর পাশে পুকুরে ছানোয়ারকে পানির উপর ভেসে থাকতে দেখে তারা। পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। অপরদিকে দুপুরে থেকে শিশু তাকবির নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকবিরকে বিকেলে বাড়ীর পাশে পুকুরে মৃতবস্থায় ভেসে থাকতে দেখে স্বজনরা।
খবর পেয়ে থানা পুলিশ উভয় মৃতের ঘটনাস্থল পরিদর্শন করা সহ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সন্ধায় এ দুটি সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় পৃথক পৃথক ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছেন শিশু দুটির অভিভাবকরা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



















