ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আ.লীগকে ফের ক্ষমতায় দেখতে চাওয়া সেই ডিসিকেও প্রত্যাহার

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ১০:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৫৩ বার পঠিত

জামালপুরের জেলা প্রশাসক মো.ইমরান আহমেদকে অবশেষে প্রত্যাহার করে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আওয়ামী লীগকে ফের ক্ষমতায় দেখতে চেয়ে বক্তব্য দেওয়ায় দেওয়ানগঞ্জের ওসির পর ডিসিকেও সরিয়ে নেয়া হলো।

একইসাথে জামালপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. ইমরান আহমেদ চলতি বছরের ২৩ জুলাই জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

গত ১১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির উপস্থিতিতে জেলা প্রশাসক ইমরান আহমেদ বক্তব্য দেন—”যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অসহযোগিতা করবেন না।”

এ বক্তব্যের ভিডিও পরদিন ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ ও সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। পরে নির্বাচন কমিশন থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পত্র দেয়া হলে তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, এরআগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভার এক অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। ওসির সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

ট্যাগস :

আ.লীগকে ফের ক্ষমতায় দেখতে চাওয়া সেই ডিসিকেও প্রত্যাহার

আপডেট সময় : ১০:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩