ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বগুড়ায় কলেজ শিক্ষক পারভেজ হত্যাকাণ্ডের আরও ২ আসামি গ্রেফতার

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৩১৪ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে কলেজ শিক্ষক পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৩ সেপ্টেম্বর) দিন ও রাতব্যাপী বগুড়া ও ঢাকার গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার দুলু মিয়ার ছেলে কাউছার মিয়া (২০) এবং একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (২০)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)বিকাল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) সিএনজি চালক আরিফকে গাইবান্ধা থেকে বগুড়া আসার পথে গ্রেফতার করে শাজাহানপুর থানা পুলিশ এবং ঢাকার গাজীপুর জেলায় অভিযান চালিয়ে কাউছারকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা এবং একটি স্কুল ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পারভেজ হত্যা মামলায় অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এর আগে,গত সোমবার পারভেজ হত্যাকাণ্ডের মূল আসামি কিলার সাব্বির ও তদন্তপ্রাপ্ত আসামি আল আমিনকে গ্রেফতার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়,পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে বগুড়া কৈচড় বিএম কলেজের শিক্ষক শাহজালাল তালুকদার ওরফে পারভেজকে হত্যা করে তারা।

উল্লেখ্য যে,গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাজাহানপুর উপজেলার মাথাইল চাপড় ফকিরপাড়া এলাকায় পাকা রাস্তার উপর পারভেজ নিজ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় আসামিরা পথরোধ করে ধারালো রামদা ও ছোরা দ্বারা এলোপাথারীভাবে কোপাতে থাকে। একপর্যায়ে পারভেজ মোটরসাইকেল ফেলে দিয়ে দৌড়ে সুমন ফকিকের বাড়িতে প্রবেশ করে। তখন আসামীরা পিছুপিছু দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করে পারভেজ এর ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ও মাথার পিছনে সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর আহত লরে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পারভেজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

বগুড়ায় কলেজ শিক্ষক পারভেজ হত্যাকাণ্ডের আরও ২ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩