ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যানসহ ২ পুত্রের বিরুদ্ধে আদালতে জালিয়াতির মামলা

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর:
  • আপডেট সময় : ০৯:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৬৯ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল(৫৫) সহ তার দুই পুত্রের বিরুদ্ধে আদালতে জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী সিআর আমলী আদালতে ভুক্তভোগী ছালেহা খাতুন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুইয়া মামলাটি দুদকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালককে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।

মামলা সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল এবং তার দুই পুত্র শাকিল আহমেদ (৩০) ও সাব্বির আহমেদ (২৬) ২০২৩-২০২৪ অর্থবছরে হতদরিদ্রদের উপকারভোগীর কার্ড করিয়ে দেওয়ার কথা বলে অন্তত: ৯ জনের কাছ থেকে জনপ্রতি ৭ হাজার টাকা করে হাতিয়ে নেন। পরবর্তীতে ভুক্তভোগীদের নামে সংশ্লিষ্ট দপ্তর কার্ড বরাদ্দ দিলেও চেয়ারম্যান ওই কার্ডগুলো নিজের কাছে রেখে জনপ্রতি আরও ৫ হাজার করে টাকা দাবি করেন। এদিকে কার্ডের তথ্য গোপন রেখে ওইসব কার্ডের বিপরীতে জাল টিপসই/সাক্ষর দিয়ে চাল উত্তোলন করে আসছিলেন চেয়ারম্যান ও তার ২ ছেলে। ওই তথ্য জেনে ভুক্তভোগীরা চেয়ারম্যানের কাছে গেলে তিনি তাদের নামে কোন কার্ড হয়নি বলে দাবি করেন। পরে ওই ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী ছালেহা খাতুন আদালতে চেয়ারম্যান ও তার দুই পুত্রের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, মামলায় অভিযোগ করলেই হলো? এটা মিথ্যা মামলা। পারলে প্রমাণ করুক।

শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যানসহ ২ পুত্রের বিরুদ্ধে আদালতে জালিয়াতির মামলা

আপডেট সময় : ০৯:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩