ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মিঠাপুকুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, অতঃপর ধর্ষন মামলা

রংপুর অফিস-
  • আপডেট সময় : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৭১৯ বার পঠিত

দশ লক্ষ টাকা দেনমোহর অন্যথায় এক বিঘা জমি দিতে রাজি না হওয়ায় রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের অভিযোগ এনে প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে প্রেমিকার পরিবার।

স্থানীয়রা জানান,মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের আব্দুল লতিবের ছেলে এনামুল হকের সঙ্গে প্রতিবেশী আব্দুল মালেকের মেয়ে একই সঙ্গে পড়াশুনার সুবাদে সুসম্পর্ক থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ছয় মাস পূর্বে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে রেষারেষি সৃষ্টি হয়। দুই পরিবারের অভিভাবকবৃন্দ তাদের ছেলে মেয়েকে শাসন করেন।

গত-মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)রংপুর থেকে প্রাইভেট পড়ে আসার পথে দুপুর ২ ঘটিকার সময় ছেলের বাড়িতে লোকজন না থাকার সুবাদে ছেলের রুমে প্রবেশ করে মেয়েটি।প্রাইভেট পড়ে আসার পরও দীর্ঘক্ষণ মেয়ের খোঁজ না পাওয়ায় মেয়ের সন্ধানে ছেলের বাড়িতে প্রবেশ করে মেয়ের মা ও তার ভাই।ছেলের কক্ষের দরজা ভিতর থেকে লাগিয়ে দেয়ায় ডাকাডাকি শুরু করে ছেলের মা ও তার ভাই। এর মধ্যেই প্রতিবেশীরা ও ছেলের পরিবারের লোকজন ছুটে আসে দরজার সামনে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দেয় মেয়েটি। ছেলেকে দেখা যায় রুমের ছাদের উপরে আত্মগোপন করতে। উদ্ভূত পরিস্থিতিতে মেয়েটি ও তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয় ছেলেপক্ষ। ঘটনার পরপরই বিষয়টি বিয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চালায় ছেলেপক্ষ। দুই পক্ষের মধ্যে চলে দেনদরবার।

ছেলের জ্যাঠা রফিক মন্ডল জানান,গত তিন বছর থেকে তাদের প্রেমের সম্পর্ক।বিষয়টি জানার পরই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।মেয়েপক্ষ পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য মেয়েকে ছেলের রুমে ঢুকিয়ে দিয়েছিলো।আমাদের কাছে দশ’লক্ষ টাকা দেনমোহর অন্যথায় এক বিঘা জমি দাবি করে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ছয়লক্ষ টাকা পর্যন্ত দেনমোহর দিতে স্বীকার করি।মেয়েপক্ষ দাবি না মানলে পরিবারসহ আমাদের জেল খাটানোর হুমকি প্রদান করে। তাদের দাবি অনুযায়ী এক বিঘা জমি লিখে না দেয়ার তারা গতকাল থানায় গিয়ে ধর্ষণ মামলা করেছে।

মেয়ের বাবা এনামুল হক ও ভাই মাসুদ রানার সঙ্গে ধর্ষণের ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা জানান,এ বিষয়ে আমরা কিছুই বলতে চাইনা।সময় হলে জানানো হবে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান,ধর্ষণের বিষয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

মিঠাপুকুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, অতঃপর ধর্ষন মামলা

আপডেট সময় : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩