ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নেত্রকোণায় গোয়েন্দা পুলিশের জালে ভূয়া ডিবি

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো :
  • আপডেট সময় : ০৫:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩০৬ বার পঠিত

নেত্রকোণা ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মোঃতাপস বেগ (৪০) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে নেত্রকোণা গোয়েন্দা পুলিশ।গতকাল সন্ধ্যা ১৮:১৫ ঘটিকায় নেত্রকোণা পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাপস বেগ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নূর নবী বেগের ছেলে।আটক তাপস বেগ দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

অভিযোগকারী প্রিতুল দেবনাথের দেয়া তথ্য মতে জানা যায় যে, নেত্রকোণা পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কথিত ডিবি পুলিশের এসআই অভিযোগকারীর হারানো মোবাইল ফোন উদ্ধার দেয়ার কথা বলে ২,০০০ টাকা নিয়া আসিতে বলিলে তার সন্দেহ হয়।পরবর্তীতে খবর পেয়ে নেত্রকোণা জেলার গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে আটক করেন। তার নিকট হইতে পুলিশের মনোগ্রাম যুক্ত একটি চাবির ছরা, তাহার পড়নে থাকা বাংলাদেশ পুলিশের নেভী ব্লু রংয়ের একটি ফুল প্যান্ট এবং অভিযোগকারীর দোকান হইতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে

বাকিতে আনা একটি নতুন SYMPHONY বাটন মোবাইল ফোন, যাহার মূল্য ২,০০০/-(দুই হাজার) টাকা উদ্ধার করেন ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মোঃ লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)জানান যে, উক্ত আসামী ডিবি পরিচয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় ০১ (এক) টি সাজা পরোয়ানাসহ ০৪ (চার) টি পরোয়ানা মূলতবী রয়েছে।

নেত্রকোণায় গোয়েন্দা পুলিশের জালে ভূয়া ডিবি

আপডেট সময় : ০৫:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩