সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের বারবাকপুরে আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
- আপডেট সময় : ১০:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩০ বার পঠিত

রাজবাড়ীর জেলা সদরের আলীপুর ইউনিয়নপর বারবাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বারবাকপুর স্কুল মাঠ প্রাঙ্গনে আলীপুর ইউনিয়ন ছাত্রলীগ,কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।
সভায় আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব,জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান,আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারম সম্পাদক নাজমুল হাসান মিন্টু,আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কার সিদ্দিক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম।


















