ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলনঃ দোষ ঢাকতে মিথ্যা অভিযোগ করেছে স্বর্ণকার রতন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৩৬৫ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি বাসস্ট্যান্ডের রাজু জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকারের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসার আড়ালে রমরমা সুদের ব্যবসা,সুদে আসলে টাকা ফেরত নেওয়ার পরও স্বর্ণের গহনা ফেরত না দেওয়া এবং উল্টো ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদ করলে উল্টো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান মনিরকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ভাইস চেয়ারম্যান ও বহরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান মনিরের ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনির সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে রতন কর্মকার ফেসবুকে সহ বিভিন্ন মিডিয়াতে মিথ্যা বানোয়াট কথা বলেছে। গত দেড় মাস আগে বালিয়াকান্দি সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম স্যার আমার কাছে এসে বলেন যে রতন কর্মকার বেআইনিভাবে তার জমির ভিতরে ঢুকে জায়গা দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করে।পরে আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেখানে যাই এবং রতন কর্মকারকে বিধি মোতাবেক জমির সীমানা নির্ধারণ করে ভবন নির্মাণের পরামর্শ দেই।তা সত্বেও রতন কর্মকার অবৈধভাবে অন্যের জায়গার মধ্যে ঢুকে নির্মাণ কাজ করে।এ বিষয়ে আমি রতন কর্মকারের পক্ষ না নেওয়ায় সে আমার ওপর মনোক্ষুণ্ণ হয়।এবং আমার নামে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট কথাবার্তা বলে।

এছাড়াও রতন কর্মকারের বিরুদ্ধে অনেকেই আমার কাছে অভিযোগ নিয়ে আসে সে স্বর্ণের ব্যবসার আড়ালে সুদে কারবারি চালায় এবং টাকা শোধ হলেও স্বর্ণ ফেরত দেয় না। বেশ কয়েকজন ভুক্তভোগীদের এমন অভিযোগের প্রেক্ষিতে আমি রতন কর্মকারকে ডেকে জনসম্মুখে আমার অফিসে নিয়ে এসে বিষয়গুলো মিমাংসা করার জন্য পরামর্শ দেই। কিন্তু সে আমার রাজনৈতিক ভাবমূর্তিক্ষুন্ন করার জন্য আমার বিপরীত পক্ষের মাধ্যমে প্ররোচিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলে এবং নিজে বাঁচতে আমার নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে।ইতিমধ্যে আমি জানতে পেরেছে ভুক্তভোগীরা রতন কর্মকারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।আমার নামে রতন কর্মকার যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ বিষয়ে রতন কর্মকারের বক্তব্য নিতে তাকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান বলেন, রতন কর্মকারের নামে কয়েকজন থানায় অভিযোগ করেছে। এখনই এই বিষয়ে কিছু বলতে পারছি না। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলনঃ দোষ ঢাকতে মিথ্যা অভিযোগ করেছে স্বর্ণকার রতন

আপডেট সময় : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩