ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে রাস্তা নির্মাণ শ্রমিক এর মৃত্যু আহত ১

মোঃ কুরবান-রুপসা(খুলনা):
  • আপডেট সময় : ১১:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ২০১ বার পঠিত

মোঃ কুরবান,রুপসা(খুলনা):

খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ শেখ (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামের অপর এক যুবক আহত হয়।

শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা এলাকার মৃত শুকুর শেখের ছেলে। আহত মাজেদুল ওই এলাকার হাসেন মোল্লার ছেলে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, পাঁচানী এলাকার মালেকের বাড়িতে রাস্তায় দেওয়ার জন্য ব্লক তৈরির কাজ চলছিল। এসময় হটাৎ মেশিনটি বিদ্যুতায়ন হয়ে গেলে মাজেদুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাকে বাঁচাতে এরশাদ শেখ তার গায়ে স্পর্শ করলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এক পর্যায়ে সে নিচে তৈরি ব্লকের ওপর পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদ শেখকে মৃত বলে ঘোষনা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে রাস্তা নির্মাণ শ্রমিক এর মৃত্যু আহত ১

আপডেট সময় : ১১:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩