বগুড়ার পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১১:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৬৬ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে রাসেল হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকার কানা বাবুর ছেলে রাসেল হোসেন (৩)
জানা গেছে, শুক্রবার রাতে রাসেল তার বাড়িতে পরিবারের লোকজনদের সাথে খেলা করছিল। এরপর সবাই ব্যস্ত হয়ে পড়লে সবার অজান্তে বাড়ির বাইরে বেড়িয়ে আসে রাসেল। তার কিছুক্ষণ পর রাসেলকে দেখতে না পেয়ে তার বাড়ির লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় বাড়ির পাশে একটি পুকুরের পানিতে রাসেলকে ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, পরিবারের লোকজনদের কোন অভিযোগ না থাকায় রাসেলের মৃতদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।



















