ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে হত‍্যা আটক ১

শিল্পী আক্তার- রংপুর:
  • আপডেট সময় : ১০:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৪০ বার পঠিত

রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে হাসুয়া দিয়ে কুপিয়ে খালুর মাথা বিচ্ছিন্ন করেছেন রিপন মিয়া (২৫) নামের এক যুবক।

শুক্রবার (১লা সেপ্টেম্বর )বিকেল ৩টায় উপজেলার ছাওলা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অভিযুক্ত রিপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।পুলিশ ঘটনাস্থল থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় খালুর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

নিহত আব্দুল হামিদ মিয়া ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামাজ শেষে জামাতা রহিম মিয়ার বাড়ির সামনে গিয়ে বাঁশঝাড়ের নিচে বসেন আব্দুল হামিদ।

এ সময় মেয়ে হামিদা বেগমের কাছে দুপুরের খাবার খেতে চান তিনি। এরই মধ্যে হাসুয়া নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় পাশের বাড়ির শ্যালিকার ছেলে রিপন মিয়া। জীবন বাঁচাতে দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে যান আব্দুল হামিদ।

এ সময় রিপন মিয়া ধারালো হাসুয়া দিয়ে এক কোপে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। এতে ঘটনাস্থলেই হামিদ মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে নিহত হামিদ মিয়ার মরদেহ উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ।পরে এলাকাবাসীর সহযোগিতায় অন্নদানগর ইউনিয়নের সাতদরগা আমপাইকর এলাকা থেকে রিপন মিয়াকে আটক করা হয়।রিপন মিয়া একই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, জমি নিয়ে তাদের দুজনের মধ‍্যে পারিবারিক বিরোধ ছিল।অভিযুক্ত রিপন মিয়াকে আটক করা হয়েছে।নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

ট্যাগস :

পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে হত‍্যা আটক ১

আপডেট সময় : ১০:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩