রাজবাড়ীতে পুলিশ বিএনপির সংঘর্ষ,আহত ২০ জন
- আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ২৭১ বার পঠিত

রাজবাড়ীতে পুলিশ আর বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক নেতা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাস ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসার সময় পেছনের দিকে পুলিশের সাথে সংঘর্ষে জরিয়ে পরে বিএনপির নেতা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানো গ্যাস ও গুলি ছোড়ে। সংঘর্ষে ২০ জন বিএনপি নেতা কর্মী ও তিন জন পুলিশ সদস্য আহত হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন বলেন,বিএনপি কর্মীরা বিনা উস্কানিতে মিছিলের পেছন থেকে পুলিশ উপর হামলা করে। পুলিশ যেটি করেছে সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য করেছে।

জেলা বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, পুলিশ বিনা কারনে এ হামলা করে আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে।এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।আমাদের শান্তপূর্ণ সমাবেশে পুলিশের এ ধরনের আচরন আশা করিনি।


















