ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ট্রাকের হেলপারের মৃত্যু

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৯:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১৬৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে হাবিজ (২০) নামে ট্রাকের এক হেলপারের মৃত্যু ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ী খেলার মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাবিজ (২০) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ক্ষুদ্র কালিঘর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ট্রাকে করে ভেকু গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে ভেকুর সংস্পর্শের ফলে আগুন ধরে যায়। এতে ড্রাইভার ও হেলপার উভয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী হাবিব ক্লিনিকে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলপার হাবিজকে মৃত ঘোষণা করে।

মূলত সড়কের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ঝুলে পরার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানাই স্থানীয়রা।

সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আনোয়ার হোসেন বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমার কিছু পাইনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরে আমরা ফিরে আসি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পক্রিয়া চলছে।

ট্যাগস :

আশুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ট্রাকের হেলপারের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩