ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘোড়াঘাটে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২১৬ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট)বেলা ১২ টায় উপজেলা প্রশাসন হলরুমে কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে-খন্দকার সাহানশা, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, ইউপি চেয়ারম্যান সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১৮ থেকে ৫০ বছর বয়সি যে কোনো বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোনো একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মেহেদী হাসান বলেন, সর্বজনীন পেনশন সুবিধা গ্রহণ করতে আমরা জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে অবহিতকরণ সভা করে এটি ছড়িয়ে দিবো। ব্যপক প্রচারণার জন্য শীঘ্রই পেনশন স্কিম রেজিস্ট্রেশন মেলা করে মানুষকে উদ্বুদ্ধ করার কার্যক্রম শুরু করা হবে।

ঘোড়াঘাটে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩