সংবাদ শিরোনাম ::
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তাহমিদুর রহমান, বগুড়া :
- আপডেট সময় : ০৭:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২০১ বার পঠিত

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে বগুড়ার সদর ও কাহালু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন,জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্নগোপীনাথপুর এলাকার মোস্তফা হায়দার (৪০) ও একই জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বারাইল এলাকার জাকারিয়া হোসেন (২০)।
জানা গেছে, সকাল ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় ট্রাকচাপায় মোস্তফা হায়দারের মৃত্যু হয়। একইদিনে সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়ার কাহালু উপজেলায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বারমাইল এলাকায় ট্রাকচাপায় নিহত হন জাকারিয়া।
এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এটিএসআই আব্দুল আলীম ও বগুড়ার কাহালু থানার ওসি মোঃ মাহমুদ হাসান।


















