ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় তিন লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১৮৭ বার পঠিত

দেশী মাছ রক্ষায় ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের ৬০ টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু। এর আগে সোমবার (২৮ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার আটঘর ইউনিয়নের চাওলিয়া বিল ও ভটরকান্দা বিলে এ অভিযান চালানো হয়।

পরে বিলগুলো থেকে জব্দকৃত ৬০টি চায়না দুয়ারি জাল সালথা উপজেলায় এনে জনসম্মুখে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, ফিল্ড এসি¯ট্যান্ট আজিম সরদার, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাছেরসহ পুলিশের একটি টিম।

সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, ‘চায়না দুয়ারী জালে ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণি একবার প্রবেশ করলে তা আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণি বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষাতে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে এ অভিযান অব্যহত থাকবে।থ

সালথায় তিন লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৩:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩