ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১৭৭ বার পঠিত

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে হাফসা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১০টায় উপজেলা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের মো: জাহাঙ্গীর মৃধার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পারিবারিক কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলছিল হাফসা। খেলার একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা হেনা বেগম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক এস আই রায়হান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং তার পরিবার সেটা গ্রহণ করেন। এ ব্যাপারে পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০২:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩