সংবাদ শিরোনাম ::
বগুড়ায় অত্যাধুনিক চাকুসহ এক ব্যক্তি গ্রেফতার
তাহমিদুর রহমান, বগুড়া :
- আপডেট সময় : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৫১৮ বার পঠিত

বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির অভিযানে একটি ধারালো অত্যাধুনিক চাকুসহ সাইফুল ইসলাম (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে সাইফুল ইসলাম (৫১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ আগস্ট) বেলা ২টার দিকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১(এক) টি অত্যাধুনিক ধারালো চাকুসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, ইতঃপূর্বে তার বিরুদ্ধে আদালতে ৭( সাত) টি মাদক আইনে ও ১( এক) টি বিশেষ ক্ষমতা আইনে মামলা বিচারাধীন রয়েছে।


















