ঝিনাইগাতীর বাকাকুড়া গুচ্ছ গ্রামে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৬৩ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গুচ্ছ গ্রামে রবি (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
রবিবার (২৭ আগষ্ট) সন্ধায় তাদের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রবি বাকাকুড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা হামের আলীর ছেলে। ১ ভাই ১বোনের মধ্যে রবি বড়।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার বিকেলে রবি বাহির থেকে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে।
এসময় তার বাবা-মাসহ পরিবারের কেউ বাড়ীতে ছিলো না। রবির বাবা-মা বিকেল ৫টার দিকে আশ্রয়ন প্রকল্পের নিজ ঘরে এসে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।
এতে তাদের সন্দেহ হওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে রবিকে ঘরের ধর্ণার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় প্রতিবেশিরা সমবেত হয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে রবির ঝুলন্ত মরদেহ উদ্ধার সহ সুরতহাল রিপোর্ট করে পুলিশ।
তবে কি কারণে রবি আত্মহত্যা করেছে, তার কারণ বলতে পারছেন না রবির বাবা-মা।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



















