ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ ২৬ জেলে আটক

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৬৯৮ বার পঠিত

সৈকত মন্ডল, বাগেরহাট:

নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২৬জন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। পৃথক অভিযানে আটক জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি ইঞ্জিনচালিত ট্রলার, চারটি নৌকা, জাল, কাঁকড়া ধরা চাইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

বনবিভাগ সত্রে জানা যায় জানায়, মঙ্গলবার (২২আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে চারটি নৌকায় থাকা ২৪ ক্যারেট (১৫মণ) জ্যান্ত কাঁকড়াসহ ১২ জেলেকে আটক করা হয়। এর আগে সকাল ৮টার দিকে আমবাড়িয়া খালে মাছ ধারার সময় চারটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেন বনরক্ষীরা।

পৃথক এই দুটি অভিযান পরিচালনাকারী শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষিদ্ধ এই সময়ে জেলেনামধারী অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল। অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। জেলেদের নৌকা থেকে ১৫মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবেনর নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসিএফ জানান, ১লা জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরণের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে।

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ ২৬ জেলে আটক

আপডেট সময় : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩