ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সালথায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শরিফুর হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২৫৪ বার পঠিত

বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় মৌলবাদ ও জঙ্গিগোষ্ঠী কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা-কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১আগস্ট) বিকাল ৫ টায় সালথা সদরের বাইপাস সড়ক সংলগ্ন আওয়ামী লীগের উন্নয়ন প্রচার অফিসে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৫ টায় বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে বাইপাস সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে মেজর অবঃ আতমা হালিম বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে খালেদা জিয়া – তারেক রহমানের প্রত্যক্ষ মদদে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। আইভি রহমানসহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ নিহত হন । অনেকে আজীবন পঙ্গুত্ববরণ করেন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি- জামায়াত দেশের সা¤প্রদায়িক স¤প্রতি বিনষ্ট করেছে। সংখ্যালঘুদের কে নানাভাবে নির্যাতন, জুলুম করেছে ফলে অনেকেই ভয়ে পার্শ^বর্তী দেশে অশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আজ ও মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে। গ্রেনেড হামলার নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনা না গেলে তাদের মূল উৎপাটন করা যাবে না। গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে তা না হলে দেশে পুনরায় জঙ্গিবাদের উত্থান ঘটবে। আগামী দিনে বিএনপি – জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহবান জানান।

আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সালথায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩