ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২০৮ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর পূর্বে সকালে ঘোড়াঘাট পৌরসভার কাদিমনগর ও উপজেলার দামোদর এলাকায় পুলিশের ডিউটি চলাকালীন সময়ে মাদক সেবনকালে তাদেরকে আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ঘোড়াঘাট পৌরসভাধীন কাদিমনগর এলাকার আমিনুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৬) ও নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার ময়নাগাড়ি পুটিহারা এলাকার হাফিজুর রহমানের ছেলে মিঠু মিয়া (২৩)।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ঘোড়াঘাট থানা এলাকায় পুলিশের ডিউটিকালীন সময়ে পৃথক পৃথক স্থান থেকে মাদক সেবনকালে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের ২ জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩