সংবাদ শিরোনাম ::
মধুখালী পাইলট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন সাবেক এমপি আব্দুর রহমান
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৮:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৪ বার পঠিত
ফরিদপুরের মধুখালি উপজেলায় পাইলট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন ফরিদপুর ২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমান।
বুধবার (২২ ফ্রেরুয়ারি) সকাল দশটায় উপজেলা নির্বাহি অফিসার জনাব আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক বকু,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মুরাদ হোসেন সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।




















