ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মিঠাপুকুরে সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

রুবেল হোসাইন (সংগ্রাম)-রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৪৫৯ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। অভিযুক্ত ঐ সেনা সদস্যের বিরুদ্ধে নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নারী কেলেংকারী এবং নিজের ঔরসজাত সন্তানকে পিতৃপরিচয় না দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেন স্হানীয়রা।

শুক্রবার (১৮-আগষ্ট) বিকাল ৩ টায় মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে মৃত-ওসমান গনি মুন্সির ছেলে সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলী আহাম্মদের (৬৪) বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী নারী পুরুষ সহ শতাধিক গ্রামবাসী খিয়ারপাড়া তেপাতি সংলগ্ন রাস্তার দু-ধারে অবস্থান নিয়ে জানান,অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলী আহম্মাদ একজন মামলাবাজ,পরধনলোভী এবং নারী লোভী। সে বিভিন্ন সময়ে খিয়ারপাড়া গ্রামের সাধারণ লোকজনের উপর ক্ষমতা প্রয়োগ করে দমন-পীড়ন চালিয়ে আসছে। তার বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া জোবেদা বেগম (মালা) নামে এক নারী জানান, আলী আহাম্মদ তাকে বিয়ে করার পরেও তাকে স্ত্রীর স্বীকৃতি দেয়নি, এমনকি আলী আহাম্মদের সঙ্গে সংসার করাকালীন সময়ে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, তাকেও সে সন্তান হিসেবে অস্বীকার করছে। গ্রামবাসী এসব ন্যায় কথা বলতে গিয়েই আলী আহাম্মদের মিথ্যা মামলার স্বীকার হয়েছে। শহিদুল ইসলাম নামে এক যুবক বলেন, আলী আহাম্মদ কয়েকটি বিয়ে করেছে। তার নামে একাধিক মামলা। সে এলাকার শান্তি নষ্ট করতেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

খিয়ারপাড়া গ্রামের আরিফুল ইসলাম লুলু বলেন, আমাকে কয়েকদিন আগে একটি মিথ্যা মামলার ১ নং আসামি বানিয়েছে। আমার কোন দোষ নেই। দোষ একটাই তার অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি। এসময় তিনি মিঠাপুকুর থানা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে মিথ্যা মামলায় আর কাউকে না জড়ানোর অনুরোধ জানান। এ বিষয়ে অভিযুক্ত আলী আহম্মদের সঙ্গে একাধিকবার অভিযোগের সত্যতা জানতে যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মিঠাপুকুর থানার (ওসি- তদন্ত) নুরআলম জানান, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তবে ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে এ পর্যন্ত কেউ আমাদের লিখিত অভিযোগ দেয়নি।

ট্যাগস :

মিঠাপুকুরে সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৭:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩