বগুড়ার হত্যা মামলার আসামিকে লালমনিরহাট থেকে গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৪১৯ বার পঠিত

বগুড়ায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মিন্টু হত্যাকান্ডে ঘটনায় আব্দুর রশিদ (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার ফাপোড় দক্ষিণপাড়া এলাকার মৃত সালামত আলী প্রামাণিকের ছেলে আব্দুর রশিদ (৩৫)।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ । এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য যে, গত সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার সকাল আটটার মধ্যে কোন একটি সময়ে আব্দুর রশিদ এবং তার সহযোগীরা পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে হত্যা করেন মিন্টুকে।



















