ফরিদদপুর ১ আসনে দ্বিতীয় দিনে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২৭১ বার পঠিত

ফরিদপুর ১আসনের মধুখালি উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কামারখালী বাজার প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন, ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।বিকেলে প্রধান অতিথি ফিনল্যান্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো,সাখাওয়াত হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি, তার জীবনের ইতিহাস বলে শেষ করা যাবেনা। বঙ্গবন্ধুর জীনের ইতিহাস জানতে বঙ্গবন্ধু ইতিহাসের বই পড়ুন।
কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জাহিদুল রহমান বাবুর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো মতিয়ার রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টার্গেট, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস বি বাহার শ্যামল, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী নাছির, যুবলীগ নেতা শান্ত ও সাজ্জাদ মিল্টন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মেহেদী হাচান লিটু প্রমূখ।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী সহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ ভাবে দোয়া ও মোনাজাত করা হয়।



















