ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় জাতীয় শোক দিবসে দোকান পেল ১০ পেশাদার ভিক্ষুক

তহমিদুর রহমান-বগুড়া:
  • আপডেট সময় : ১০:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১৬৮ বার পঠিত

ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন করার লক্ষ্যে বগুড়ায় ১০ ভিক্ষুককে পন্যসহ মনোহারি দোকানঘর উপহার দেয়া হয়েছে। জাতীয় শোকদিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টার দিকে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে জেলা সমাজসেবা অধিদপ্তর এই আয়োজন করে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দোকানঘর গুলো হস্তান্তর করেন বগুড়া-০৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কর্মসংস্থান ও পুনর্বাসনের কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে চলতি বছর ২৭ জন ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ জনকে দোকানঘরের ব্যবস্থা করে দেয়া হয়।

উপকারভোগীরা হলেন, সদরের শেরে বাংলা নগরের মোছা. নাজমা বেগম, মালগ্রাম দক্ষিণপাড়ার মো. ফজর আলী, পূর্ব গোদারপাড়ার মো. মমিন হোসেন, আকাশতারার মো. হারুনুর রশিদ, জয়পুরপাড়ার মো. আরিফুল ইসলাম, নামুজা আদর্শপাড়ার মো. বাবুল মোল্লা, গাবতলী উপজেলার লাংলুহাটের মো. জাহিদুল ইসলাম, জয়ভোগা গ্রামের মো. আছমা, শাজাহানপুরের রানীরহাটের ঈমান আলী, কামারপাড়ার মো. আব্দুল জলিল।

ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ মো. কাওছার রহমানের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা ও জেলার সাবেক কমান্ডার মো. রুহুল আমিন বাবলু।

ট্যাগস :

বগুড়ায় জাতীয় শোক দিবসে দোকান পেল ১০ পেশাদার ভিক্ষুক

আপডেট সময় : ১০:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩