আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ২১৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলা হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম জাহিদুল হাসান জাহিদ, পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, সাবেক এআইজি মালেক খসরু (পিপিএম),
আলফাডাঙ্গা থানার অফিসার ইনর্চাস (ওসি) মোঃ আবু তাহের,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,প্রানী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফউদ্দিন তাঁরা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবার। সেদিন বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হয়েছিল।কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।

সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং শোক র্যালী করা হয়।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়। এ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।



















