সংবাদ শিরোনাম ::
শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনের কর্মসূচি শুরু
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৩২১ বার পঠিত

ফরিদপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি পূজা বার্ষিক উৎসব ও রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী কর্মসূচি আজ মঙ্গলবার সকাল থেকে পালন করা হচ্ছে।
এ উপলক্ষে ভোর পাঁচটা থেকে বিভিন্ন ধরনের ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
কর্মসূচি মধ্যে রয়েছে মঙ্গল আরতি বৈদিক মন্ত্র ও স্তব গান বিশেষ পূজা পুষ্পাঞ্জলি ও হোম, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গ পাঠ শ্রী রামকৃষ্ণ পুথি পাঠ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠ, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ, ভোগ আরতি, গীতি আলেখ্য, প্রসাদ বিতরণ, রামায়ণ গান ভাগবত পাঠ।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এ মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।




















