ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হরিনাকুন্ডুতে শিক্ষকের যৌনাচারের ছবি ভাইরাল হওয়াতে সাময়িক বরখাস্ত

শরিফ আহম্মেদ চাঁদ - হরিণাকুন্ডু (ঝিনাইদহ)
  • আপডেট সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২৭৩ বার পঠিত

শুক্রবার (১১ আগষ্ট)ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এক মহিলার সাথে এক শিক্ষকের অবাধ যৌনাচারের একাধিক ছবি ভাইরাল হয়ে পড়েছে।

এতে ঐ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও শহরের সচেতন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক/ শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি পেসার মানুষ তিব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি তাকে সাময়িক বরখাস্ত করেন। এবং তিনি জানান,স্থায়ী বরখাস্ত করতে হলে সেটা কেবল বোর্ড কতৃপক্ষ করতে পারেন।

তাঁর এ বরখাস্তে হরিণাকুণ্ডুতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে শিক্ষার্থী, শিক্ষক সহ সুশীল সমাজের। তবে তাকে স্থায়ীভাবে বরখাস্তের জন্য রবিবার মানববন্ধন করবে উপজেলার বিভিন্ন শ্রেণী পেসার সু নাগরিক বলে জানিয়েছেন তাঁরা।

এঘটনা ধামাচাপা দিতে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐ শিক্ষক সংবাদ সম্মেলনের ডাক দেন। তবে জেলা উপজেলার কোন সংবাদ কর্মী তাঁর ডাকে সাড়া দেয়নি।

গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায়, উপজেলার তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও এক প্রবাসীর স্ত্রীর অবাধ যৌনাচারের অন্তত ৫ টি অশ্লীল ছবি শহরের সচেতন প্রায় সকল মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে।

এদিকে, স্কুল শিক্ষকের আপত্তিকর ছবি প্রকাশ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষকের এ ধরণের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিন্দার ঝড় বইছে ।

অপরদিকে, একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐ শিক্ষকের ক্লাশ বর্জন করেছেন বলে জানা যায়।

তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের দুজন সিনিয়র শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কোনো শিক্ষক এমনটা করতে পারে তা আমরা কখনো কল্পনাও করতে পারি না। কোথাও মুখ দেখাতে পারছি না। আমাদের প্রতিষ্ঠানে আমাদের এমন একজন সহকর্মী আছে এটা ভাবতেই আমরা লজ্জা পাচ্ছি। আমরা এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হরিনাকুন্ডুতে শিক্ষকের যৌনাচারের ছবি ভাইরাল হওয়াতে সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩