ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা আব্দুল্লাহ হিল বারী নিহত

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১২:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৩৪৪ বার পঠিত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের মার্কেটিং অফিসার মোঃ আব্দুল্লাহ হিল বারী (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে দিনাজপুর শহরের অদূরে কাউগা রেলব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হিল বারী দিনাজপুর শহরের ২নং উপশহর এলাকার মোঃ ফজুল হক মোল্লার ছেলে। তার গ্রামের বাড়ী চিরিরবন্দর উপজেলার চম্পাতলি গ্রামে।
দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ইনচার্জ মোঃ মাজহারুল হক জানান, শুক্রবার বিকেলে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান শেষে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে আসার পথে কাউগা রেলব্রিজ পার হওয়ার সময় একটি পাথরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ইনচার্জ মোঃ মাজহারুল হক আরো জানান, নিহত মোঃ আব্দুল্লাহ হিল বারীর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার সকাল ১০টায় উপশহর মিতালি সংঘ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় জানাজার নামাজ দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ী চিরিরবন্দর উপজেলার চম্পাতলি গ্রামে অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজার নামাজ শেষে চম্পাতলি গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

ট্যাগস :

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা আব্দুল্লাহ হিল বারী নিহত

আপডেট সময় : ১২:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩