ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৮

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৯:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৩১১ বার পঠিত

সাভারে পৃথকস্থানে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০পিস ইয়াবা ট্যাবলেট, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবেলেট ও ৫৬ কেজি ৭৯০গ্রাম গাঁজা, ৪৫ গ্রাম হেরোইনসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়।

বুধবার (৯ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান ।

এর আগে ভোরে সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকা ও আশুলিয়ার বাইপাইল ও শ্রীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- দিনাজপুর জেলার বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা (৩০), জামালপুর জেলার বাসিন্দা মোঃ মিনহাজুর রহমান (৩২), বি-বাড়ীয়া জেলার বাসিন্দা মোঃ জাহিদ হাসান (৩৫) এবং রাজশাহী জেলার বাসিন্দা মোঃ আসাদুজ্জামান (২১) ও মোঃ রিপন (২৭),ঢাকা জেলার বাসিন্দা মোঃ রুবেল (২৬),ঢাকা জেলার বাসিন্দা মোঃ ওবাইদুল ইসলাম ওরফে মাহী(২২),খুলনা জেলার বাসিন্দা মোঃ আব্দুল গফুর ওরফে শাওন (৩৮)।তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার শাহীবাগ এলাকা থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ রুবেল (২৬), মোঃ ওবাইদুল ইসলাম ওরফে মাহী (২২), মোঃ আব্দুল গফুর ওরফে শাওন (৩৮) নামে তিন মাদককারবারিকে আটক করা হয়।

অন্যদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০পিস ইয়াবা ট্যাবলেট, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবেলেটসহ গোলাম মোস্তফা, মিনহাজুর রহমান ও জাহিদ হাসান নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এছাড়াও আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ আসাদুজ্জামান (২১) ও মোঃ রিপন নামের আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি (ঢাকা মেট্টো-ট ১৮-৪৯৬১) জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার এবং খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

সাভারে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৮

আপডেট সময় : ০৯:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩