ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সোমবার বোয়ালমারীকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৮১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হচ্ছে , আগামীকাল ৯ আগষ্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোয়ালমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে ৮ আগষ্ট মঙ্গলবার সকালে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন জানান, বোয়ালমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৩৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে।

৪র্থ পর্যায়ে আরও ৭০টি ঘর ও ২ শতাংশ জমি দানের মাধ্যমে ‘ক’ শ্রেণির ৪১৪ জন ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। এর মধ্য দিয়ে উপজেলাটিকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রেস ব্রিফিং-এ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজনদের সমন্বয়ে ৪১৪ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে যাচাই-বাছাই করে সনাক্ত করা হয়। ইতোমধ্যে উপজেলার ৩০টি গ্রামে ৩৪৪ টি পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।আগামী ৯ আগষ্ট আরও ৭০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে উপজেলাটি ভূমিহীন গৃহহীন মুক্ত হবে।

যেহেতু ভূমিহীন প্রক্রিয়াটি সময় ও প্রেক্ষাপটের উপর নির্ভরশীল তাই, প্রকল্পটি ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করেছে সরকার । আমাদের উপজেলায় আরও ৭১ টি পরিবারকে পাওয়া গেছে। সে তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি আশাকরি তাদের দ্রুত পুনর্বাসন করা হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান মৃধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বোয়ালমারীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে বঙ্গ মাতা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩’তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শিলাই মেশিন বিতরণ করা হয়।

সোমবার বোয়ালমারীকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩