বিশ্বনবীর অপমানে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিলে জনতার স্রোত
- আপডেট সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৭১ বার পঠিত

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলার সকল মানবিক স্বেচ্ছাসেবী ও তৌহিদী জনতা।
মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার বিভিন্ন এলাকা হতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নবী প্রেমী তৌহিদী জনতা মিছিল নিয়ে উপজেলার হায়দার মার্কেটের সামনে এসে জরো হয়। সেখানে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে প্রতিবাদি স্লোগান দেয় উপস্থিত তৌহিদী জনতা।
পরে হায়দার মার্কেটের প্রাঙ্গণেই প্রতিবাদ সভা করা হয়।
এসময় বক্তারা বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) কটাক্ষ করে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আসাদ নূর নামে এক ব্লগার। যা পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। এ আগুন কি দিয়ে নিভাবে আল্লাহই ভালো জানেন। পরিশেষে শত শত জনতা একযোগে মোনাজাতের মাধ্যমে সভা শেষ করা হয়।
সর্বশেষে স্বেচ্ছাসেবীরা বলেন আবারও যদি ডাক দেওয়া হয় অবশ্যই একত্রিত হবো ইনশাআল্লাহ।



















