বগুড়ায় আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০২:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২২৭ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাসিমা খাতুন (৩৬) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন (৩৬) বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুরা এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, নাসিমা খাতুনের স্বামী নজরুল ইসলাম বিদেশে থাকেন এবং তাদের ছেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পড়াশোনা করেন। বাড়ি থেকে কলেজ দূরে হওয়ার কারণে তার ছেলে কলেজের পাশে ছাত্রাবাসে থাকেন। এর মাঝে রোববার (৬ আগস্ট) ভোর ৪টার দিকে নাসিমা খাতুনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে সেই আগুনেই পুড়ে মৃত্যু হয় নাসিমা খাতুনের।
এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচাার্জ (ওসি) মোঃ আব্দুর রউফ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। সেইসাথে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়িতে আগুন লেগেছে। এতে বাড়িতে থাকা নাসিমা খাতুন পুড়ে মারা গেছেন।



















