সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৪:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৫৫ বার পঠিত

ফরিদপুর শহরের জনতা মোড় সংলগ্ন চকবাজার জামে মসজিদে আজ বেলা দেড়টায় জেলা আওয়ামী উদ্যোগে চকবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি এনামুল হাসান এর পরিচালনায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।উল্লেখিত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা সহ সংশ্লিষ্ট পরিবারের সদস্যের জন্য দোয়া এবং দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়


















