ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরের জুবায়ের মেজর পরিচয়ের ছিনতাইয়ের চেষ্টা

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৫:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২১৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় পাইভেট কার দিয়ে এক মোটরসাইকেল আরোহীরকে গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টাকালে জুবায়ের চৌধুরী (৪০) নামে এক সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারীকে আটক করেছে র‍্যাব-৪।

এ সময় কৌশলে অজ্ঞাত ২/৩ ছিনতাইকারী পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত কালো রঙের প্রাইভেট কারটি জব্দ করা হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানায় ডিউটি অফিস উপপরিদর্শক (এসআই) মালেকা বানু।

এর আগে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জুবায়ের চৌধুরী (৪০) ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর ফকিরডাঙ্গী এলাকার মৃত কাদের চৌধুরীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে রোকনুল ইসলাম রোকন (২১) নামের এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে একটি ছিনতাইকারী দল। এ সময় মোটরসাইকেল আরোহীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ২/৩ জন ছিনতাইকারী রোকনের মানিব্যাগে থাকা টাকা-পয়সা, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ পত্র নিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা জুবায়ের চৌধুরী নামের এক ছিনতাইকারীকে আটক করে। স্থানীয়রা তাকে আটক করলে সে নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ডিজিএফআইয়ের কর্মকর্তা বলে পরিচয় দেয়।

এ সময় তার কথা বার্তায় লোকজনের সন্দেহ হলে তারা র‍্যাব-৪ এর একটি টহল টিমকে বিষয়টি জানায়। পরে র‍্যাব-৪ এর টহল টিম তাকে আটক করে এবং তাদের ব্যবহৃত কালো রঙের প্রাইভেট কার ( ঢাকা মেট্রো গ -১৪-৫০২২)টি জব্দ করে।

পরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং তাকে থানায় হস্তান্তর করে।

থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেন ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মালেকা বানু বলেন, আজ সকালে তাকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৪ ৷ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরের জুবায়ের মেজর পরিচয়ের ছিনতাইয়ের চেষ্টা

আপডেট সময় : ০৫:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩