সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৮:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩৬২ বার পঠিত

বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ শরিফুল ইসলাম ওরফে বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার গোবরধানপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম ওরফে বাবু (৪২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১১ টা দিকে বগুড়া সদর উপজেলার জয় বাংলা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



















