ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আশুলিয়ায় পোশাক শ্রমিক রবিউল হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০১:২১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩৯২ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিক রবিউল হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও এলাকাবাসী। বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে উপস্থিত হয়েছিল তিন বছরের শিশু ইয়ামিনও।

শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও শ্রমিকরা।

মানববন্ধনে রবিউলের মা, তার স্ত্রী, সন্তানসহ আশুলিয়ার বিভিন্ন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে রবিউলের পরিবার ও এলাকাবাসী সকলেই খুনিদের ফাঁসির দাবি তোলেন।

মানববন্ধনে অংশগ্রহন করে তারা বলেন, এই হত্যাকারীরা যদি আইনের কোন ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তাহলে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।এসময় তারা আরও বলেন হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী।

এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমরা এমন একটা সেক্টরের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করি যে সেক্টরের শ্রমিকরা নির্যাতন, হয়রানি এমনকি হত্যাকান্ডের শিকার হলেও তার বিচার বা পাওয়ার অধিকার থাকেনা। পোশাক শ্রমিক রবিউল ইসলামের হত্যাকারী ১ নং আসামী বহুদিন যাবত শ্রমিকদের হয়রানি নির্যাতন করে আসছে গত জুলাই মাসেও এই ১ নং আসামী ঠান্ডু নামের একজন শ্রমিকনেতাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে নির্যাতন এবং গুমরে চেষ্টা করেন। কিন্তু বিষয়টা জানা জানি হওয়ার কারনে ছেড়ে দিতে বাধ্য হয়।

১ নং আসামী ইউনিক থেকে বুড়ির বাজার এলাকায় যে সকল কারখানা রয়েছে সে সকল কারখানায় শ্রমিকরা তাদের দাবী দাওয়া নিয়ে কথা বলতে গেলেই তার নির্মম নির্যাতন স্বীকার হয়। জানিনা তার এই অন্যায় অত্যাচারের উৎস কি। কার ইশারায় এমন গুম খুনের মতো জঘন্যতম অপরাধ করে। এর শেষ কোথায়? আমরা রবিউল ইসলামের হত্যার সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এর আগে, গত ৩১ জুলাই দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই ভাড়ারিয়া বাজার এলাকার আরিফের পুকুরপাড় থেকে বস্তাবন্দি অবস্থায় পোশাক শ্রমিক রবিউল ইসলাম (২৮) কে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রবিউল ইসলামের বোন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যার মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ৫ জনকে আটক করে ধামরাই থানায় হস্তান্তর করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রবিউল আশুলিয়ার গাজিচটের চারালপাড়ার আলতাফের ছেলে৷ সে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন৷

ট্যাগস :

আশুলিয়ায় পোশাক শ্রমিক রবিউল হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:২১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩