ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বংশী নদীতে গোসল করতে নেমে প্রান হারালো ফরিদপুরের ছেলে শান্ত

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ১১:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১৮৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান শান্ত নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিহতের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার ডগরতলী এলাকার বংশী নদী থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ২টার দিকে ওই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে ।

নিহত মেহেদী হাসান শান্ত ফরিদপুর জেলার সদর থানার আলীপুর এলাকার বদিউজ্জামান ছেলে। সে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

নিহতের বন্ধু মনির হোসেন বলেন, দুপুরে আমরা ৮/১০ বন্ধু মিলে আশুলিয়ার ডগরতলী এলাকার বংশী নদীতে গোসল করতে যাই। নদীতে গোসল করতে নেমে আমাদের মধ্যে ৪ জন সাঁতার কেটে ওপার চলে যায়। তখনই তাদের অনেক কষ্ট হয় বলে জানায় তারা। পরে তাদেরকে আমরা এপারে আসতে মানা করি। কিন্তু তারা কথা না শুনে আবার সাঁতার কেটে এপারে আসার চেষ্টা করে।

এ সময় তারা সাঁতার কেটে নদীর মাঝখানের কাছাকাছি আসলে আর চলতে পাড়ছে না বলে জানায়। পরে আমরা তাদেরকে ফেরত যেতে বলি, কিন্তু তারা সাঁতার কাটতে থাকে । এ সময় তিনজনকে বিভিন্নভাবে উদ্ধার করা সম্ভব হলেও শান্ত পানির নিচে ডুবে যায়। পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে শান্তর মরদেহ উদ্ধার করে।

সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে টংগী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। তারা ঘটনাস্থলে এসে প্রায় ৪ঘন্টা চেষ্টার পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বংশী নদীতে গোসল করতে নেমে প্রান হারালো ফরিদপুরের ছেলে শান্ত

আপডেট সময় : ১১:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩