অম্বিকাপুর ইউপি’র নৌকার মাঝি হলেন মানবিক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী (বারী)
- আপডেট সময় : ০৮:৪৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২৩২ বার পঠিত

ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বার বার নির্বাচিত মানবিক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী (বারী)।
সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের মূল্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমনটাই বলেছেন এলাকার জণ সাধারণ।
করোনার আপদকালীন সময়ে ঘর বন্দী মানুষের জন্য জীবন বাজি রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা ছিল নিত্যদিনের কাজ।
তাকে নিয়ে এলাকায় একটি প্রবাদ আছে অনেক ভোরে গেলও চেয়ারম্যান কে আমরা কাছে পাই।
জানা যায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সামাজিক দ্বন্দ্ব নিরসন সহ মানবিক কাজে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কর্মবীর এ জনপ্রতিনিধি।
তিনি গণমাধ্যমকে জানান, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ ও এলাকার অবকাঠামগত উন্নয়ন, নতুন রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ সহ প্রভূত উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন।
তিনি মানুষকে এতটাই ভালবাসেন , এখন সকলের কাছে মানবিক চেয়ারম্যান উপাধী পেয়েছেন। জনগণের প্রতিক, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ এর আস্থাভাজন ব্যক্তি অম্বিকাপুর ইউনিয়নের গরিব, দুঃখী মানুষের বন্ধু মানবিক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী (বারী) এবারও বিজয়ী হবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার সাধারণ জনগণ।




















