ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ২৮১ বার পঠিত

পাখি চাই নিরাপদ স্থান, পাখি চাই ভালোবাসা। পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে থাকে আর এই পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায়।

শনিবার(১৮ ফেব্রুয়ারি)  বিকেল ৫ টায় গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ড বাহাদুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পাশে সরেজমিনে গিয়ে দেখা যায় ৩ বিঘা জমিতে ইরি ধানের চাষ করেছেন নব উদ্যোক্তা চাষী রাসেল আহমেদ।

আর সেই জমির মাঝখানে দুটি ডাহুক পাখি ডানা মেলে উড়ছে আর মাঝে মাঝে চারপাশ দিয়ে হাঁটছে ও ক্ষেতের মধ্যে বসছে।

কথা হয় চাষী রাসেল আহমেদের সাথে তিনি বলেন, আমি আসর নামাজ শেষে আমার রোপণকৃত ইরি ধান ক্ষেতে পানি দিতে গিয়ে দেখতে পাই ক্ষেতের মধ্যে থেকে দুটি ডাহুক পাখি উড়ে যায়।

দূর থেকে পানির মধ্যে কি জেনো চোখে পরতে দেখি। তারপর কাছে গিয়ে দেখি পাখির বাসা, বাসায় চারটি ডিম। পাখির বাসার কাছে আমাকে দেখা মাত্রই বাসার আশেপাশে দুটি ডাহুক পাখি উড়তে থাকে।

ক্ষেতে পানির পরিমাণ বাড়তে থাকায় ডিমগুলো ডুবু ডুবু অবস্থায়। পাখির প্রতি ভালোবাসা বজায় রাখতে এবং ডিমগুলোকে রক্ষা করতে বাসার নিচে দুটি ইট দিয়ে উঁচু করে ডিমগুলো রক্ষা করি। পাখির প্রতি এমন ভালোবাসা প্রত‍্যেকেরই থাকা উচিৎ।

পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা

আপডেট সময় : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩