আশুলিয়ায় নবদম্পতিসহ তিনজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১২৫ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়া থেকে নবদম্পতিসহ পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তিন জনই বিশ খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে তাদের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা।
এর আগে গতকাল রোববার (৩০ জুলাই) বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে মারুফা আক্তার মুন্নী (১৮), রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামী মো. মৃদুল (১৯) ও আজ সকালে আশুলিয়ার জামগড়ার সিদ্দিক ভুঁইয়ার বাড়ি থেকে রিপা আক্তার (১৯) নামের আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মো. মৃদুল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গুনিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও তার স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুর জেলার বিরামপুর থানার আরদি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তারা আশুলিয়ার ধলপুর এলাকায় পরিবারের সাথে বসবাস করতে। অপরদিকে রিপা আক্তারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে স্মৃতিসৌধে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মৃদুল ও মারুফা দম্পতি। পরে বিকেল ৪ টার দিকে দুজনই বাড়ির দরজার সামনে এসে পড়ে যায়। মৃদুল জ্ঞান হারালে তারা বিষ খেয়েছে বলে মারুফা জানায়। পরে দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে মারুফাকে মৃত ঘোষনা করে কর্তবরত চিকিৎসক। মৃদুলকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল নিলে মৃদুলও মারা যায়। তারা কি কারনে বিষ খেয়েছে তা স্পষ্ট করে বলতে পারেনি পরিবার।
অপরদিকে আজ সকালে জামগড়ার হিয়ন গার্মেন্টসের উত্তর পাশের আবু সিদ্দিক ভুঁইয়ার মালিকানাধীন মানিক ভিলার একটি পকেট রুম থেকে রিপার মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। রিপা তার প্রেমিকের বাসায় গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক সজিব (২০) ও সজিবের বড়ো ভাই শফিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহলে মোল্লা বলেন, খবর পেয়ে নিহত মারুফা ও মৃদুলের মরেদহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষ খেয়ে তারা আত্মহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।


















