ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় রাতের আধারে জাতীয় শোক দিবসের তোরণ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

মরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২৪৩ বার পঠিত

ফরিদপুরের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত তোরণ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছিড়ে ফেলা হয়েছে ১৫ আগস্ট ঘাতকদের গুলিতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের ছবি।

গতকাল রবিবার (৩০ জুলাই) দিবাগত রাতে সালথা বাজারে এ ঘটনা ঘটে। সালথা বাজারের মাঝে প্রধান সড়কের উপর এই তোরণ নির্মাণ করেছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, যুবলীগের সম্মেলন উপলক্ষে বেশ কয়েকটি তোরণ নির্মাণ করা হয়েছে। এরমধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে সালথায় একটি তোরণ নির্মাণ করেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
তবে কে বা কারা তোরণটি ভেঙে ফেলেছে তা নিশ্চিত করে বলতে পারেনি বাজারের দোকানদাররা। বাজারের কয়েকজন দোকানদার বলেন, গত শনিবার তোরণটি নির্মাণ কাজ শেষ করা হয়। আজ সোমবার সকালে এসে দেখা যায়, তোরণটি ভেঙে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের আধারে কেউ তোরণটি ভেঙেছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত শোক দিবসের গেট ভাংচুর করেছে তারা দেশ ও জাতির শত্রু।
আমি এ ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ ব্যাপারে সালথা থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সালথা থানার(ভারপ্রাপ্ত)কর্মকর্তা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি, আমরা ইতিমধ্যে বিষয়টি তদন্তের জন্য দুইজন পুলিশ অফিসার কে দায়িত্ব দিয়েছি এবং দোষীদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে এই জাতীয় সকল গেট ও পোস্টারের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা বাজারের সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুব শীগ্রই দোষীদের খুঁজে বের করা হবে।

সালথায় রাতের আধারে জাতীয় শোক দিবসের তোরণ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৪:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩