ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পরিবেশও আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া শুরু করেছে – শেরপুরের নবাগত জেলা প্রশাসক

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৯৮ বার পঠিত

আমরা পরিবেশের ক্ষতি করতেছি, পরিবেশও এখন আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া শুরু করেছে। আমরা গাছ কাটি কিন্তু রোপন করিনা। যে কারণে পরিবেশের ভারসাম্যহীন অবস্থা তৈরি হচ্ছে। কাজেই আমাদের ভবিষ্যত প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

আজ ৩০ জুলাই বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, আনসার বিভাগের পরিচালক এ এস এম আজিম উদ্দিন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, বনবিভাগ সহকারী বনসংরক্ষক মোহাম্মদ ইউসুফ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারসহ আরো অনেকে।

অনুষ্ঠানে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যসহ বিভিন্ন নার্সারির মালিকদের সফলভাবে অংশ গ্রহণ করায় শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এবার এ বৃক্ষমেলায় একমাত্র পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনসহ ৪৪টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ বলেন, আমরা গারো পাহাড়ের পরিবেশ সুন্দর করতে নানামুখী পরিকল্পনা গ্রহন করেছি। হাতিসহ জীব বৈচিত্র রক্ষায় গারে পাহাড়ে অভয়ারণ্য করার চেষ্টা চলছে।
ক্রেষ্ট ও সার্টিফিকেট হাতে পেয়ে সবুজ আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন বলেন, আমরা শেরপুর জেলার পরিবেশ, জলবায়ু ও জীব বৈচিত্র রক্ষায় কাজ করে যাচ্ছি। গারো পাহাড়ে হাতি মানুষের দ্বন্দ্ব বন্ধ করতে হাতি ও পশু পাখির অভয়ারণ্য গড়ে তোলার দাবি দীর্ঘ দিন ধরে করে আসছি। একইসাথে ৮ দফা দাবি বাস্তবায়ন করার জন্যও আহ্বান জানিয়ে আসছি।

ট্যাগস :

পরিবেশও আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া শুরু করেছে – শেরপুরের নবাগত জেলা প্রশাসক

আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩