অসহায় পরিবারে এক মাসের খাদ্যের ব্যবস্থা করে দিলো একতা ফাউন্ডেশন
- আপডেট সময় : ০২:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৮৭৪ বার পঠিত

ফরিদপুর সদরপুরের সমাজসেবা মূলক সংগঠন একতা ফাউন্ডেশন এর উদ্যোগে এক অসহায় দুস্থ কর্মহীন পরিবারকে এক মাসের খাদ্যের ব্যবস্থা করে দিলো। উক্ত খাবারের মধ্যে ছিল চাল ( এক বস্তা),ডাল, তেল, পিয়াজ, আলু, আটা, লবন, সাবান সহ অন্যান্য দ্রব্যাদি।
একতা ফাউন্ডেশন এর সদস্যরা নানামুখী উদ্বুদ্ধকরণ কাজ করে যাচ্ছে এই সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কাজী ডাংঙ্গী নিবাসী শেখ মোতাহারের পরিবারকে এক মাসের খাবারের ব্যাবস্থা করে দেয়। সংগঠনের সদস্যদের সাথে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মোতাহার এর পরিবারের কর্মক্ষমতার কেউ নাই পরিবারের একমাত্র পুরুষ এবং পরিবার প্রধান শেখ মোতাহের কিছুটা মানুষিক ভারসাম্যবিহীন।
একতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি মশিউর মীম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ” সমাজের প্রতি দ্বায়বদ্ধতা থেকে আমরা আমাদের সংগঠন থেকে এ সকল কাজ করে থাকি। আমরা বিশ্বাস করি এই দেশটা যখন আমাদের তখন দায়িত্বটাও আমাদের।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য জাফর মাহমুদ এবং রিয়াজ মোল্লা, আব্দুল রাজ্জাক, জাকারিয়া, লিমন হাসান, টুটুল, রাইহান, আসিফ, আজিজুল, কাইয়ুমসহ প্রমুখ।


















