ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

শরিফ আহম্মেদ চাঁদ-হরিণাকুন্ডু (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ১২:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২০০ বার পঠিত

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় আসিফ (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর -চটকাবাড়িয়া গ্রামের জিকে ক্যানেলের মাঝামাঝি এ ঘটনাটি ঘটেছে। 

শিক্ষার্থী আসিফ ওই এলাকার তাহেরহুদা গ্রামের খয়বার হোসেনের ছেলে এবং আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী আসিফ। গত শুক্রবার (২৮ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে আসিফ জানতে পারে যে, সে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে ভিষণ কান্না কাটি করতে দেখে প্রতিবেশী ও স্বজনরা শান্তনা দেন। পরে রাতে সবার অজান্তে গ্রামের পাশে জিকে সেচ ক্যানেলের উপর গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি পরীক্ষায় ফেল করার কারণে অভিমানে সে আত্মহত্যা করেছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ  উদ্ধার করা হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করছে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ১২:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩