ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুষ্টিয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ বৈষ্ণবানন্দ প্রভুর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১৭৯ বার পঠিত

কুষ্টিয়ায় শ্রী রাধাশ্যমসুন্দর ও জগন্নাথ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইসকন) সংঘের অধ্যক্ষ শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে নারী কেলেংকারী, দুর্ব্যবহার, অনিয়ম, অনাকাঙ্ক্ষিত অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী নিজেকে আলোর ফেরিওয়ালা হিসেবে উপস্থাপন করলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে এর ভয়ঙ্কর অন্ধকার চরিত্র।

অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়ার শ্রী রাধাশ্যমসুন্দর ও জগন্নাথ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইসকন) সংঘের উৎসব উদযাপন কমিটির সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. অরবিন্দু সাহা গত ০৩/১০/১৮ খ্রী: তারিখে শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী প্রভুর অনাকাঙ্ক্ষিত অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও কমিটির রেজুলেশন ঢাকা স্বামীবাগ ইসকন মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করেন।

তাতে বলা হয়েছে, শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী অধ্যক্ষ রাধাশ্যমসুন্দর ও জগন্নাথ মন্দির, আড়ুয়াপাড়া কুষ্টিয়া এর আগমনের পর শুরু থেকে অদ্যাবধি তিনি নানা প্রকার দুর্ব্যবহার, অনিয়ম, অনাকাঙ্ক্ষিত অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পরেছেন। রেজুলেশনে এও বলা হয় যে, তাহার এহেন আচরণে অতিষ্ঠ হয়ে সবাই একমত হন যে, বৈষ্ণবানন্দ প্রভু মন্দিরে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কুষ্টিয়ার কেউই আর বৈষ্ণবানন্দ প্রভুকে কুষ্টিয়াতে দেখতে চান না।

কুষ্টিয়া ইসকন মন্দিরের উৎসব উদযাপন কমিটির এক সদস্য (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, বৈষ্ণবানন্দ প্রভুর রাগী মানুষ, মেজাজ গরম, কথা বার্তা আবোলতাবোল বলে। তিনি আরও বলেন, একজন বৈষ্ণব মানুষের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যে হলো, নরম শান্ত, এগুলো বৈষ্ণবানন্দ প্রভুর মধ্যে লক্ষ্য করা যায় না।

খোকসা ইসকন প্রচার কেন্দ্রের এক সদস্য অভিযোগ করে (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, সে ব্রহ্মচারী হয়েও রাত ১২টা ১টা পর্যন্ত মেয়েদের সাথে গল্প/চেট করে। তিনি আরও বলেন, বৈষ্ণবানন্দ প্রভু অনৈতিক কার্যকলাপ করে তার প্রমাণ রয়েছে।

এছাড়াও কুষ্টিয়ার একাধিক ইসকন ভক্তরা বৈষ্ণবানন্দ প্রভুর এই অসদাচরণ, অন্যায় ও অত্যাচার এর প্রতিকার চান।

ইসকন সংঘের অধ্যক্ষ শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী অভিযোগ অসত্য বলে দাবি করেন।

ট্যাগস :

কুষ্টিয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ বৈষ্ণবানন্দ প্রভুর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ

আপডেট সময় : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩